
সওকত হোসাইন স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর সদর উপজেলার সহকারী সেক্রেটারি ও পিরুজালী ইউনিয়নের সংগ্রামী আমির, মোঃ কামরুজ্জামান মন্ডল এর মায়ের জানাযার নামাজ পিরুজালী উচ্চ বিদ্যালয়ের মাঠে ২৭ ডিসেম্বর শনিবার রাত ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। পিরুজালী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মন্ডল এর সহধর্মিণী গাজীপুর ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
উক্ত জানাজার নামাজে শরিক হয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন, গাজীপুর জেলা সংসদীয় ৩ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও গাজীপুর জেলা সংগ্রামী আমির বিশিষ্ট শিক্ষা বিদ ডক্টর জাহাঙ্গীর আলম। গাজীপুর জেলা সংসদীয় ২ নং আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী, মোহাম্মদ হোসেন আলী। গাজীপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ নাজিম সরকার। এ্যাডভোকেট আবু বকর, ফরিদ মন্ডল। উক্ত জানাজার নামাজে
আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সিনিয়ার নায়েবে আমির আঃ হাকীম। গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। গাজীপুর সদর উপজেলার জামায়াতে ইসলামীর সংগ্রামী আমির মোঃ আলাউদ্দিন।
গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির,অধ্যক্ষ আব্দুল বারী। গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি বিভাগের সভাপতি, মোঃ মহসিন আলম, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য, মোঃ নাজিম বেপারী , গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান বেপারী,গাজীপুর জেলা জিয়া পরিষদের সহ-সাধারণ সম্পাদক, জনাব মোঃ সফিউর রহমান আঃ সামাদ। পিরুজালী আমানিয়া বিএ ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ, মাওলানা আবুল কাশেম প্রমুখ। জানাজার নামাজের ইমামতি করেন মরহুমার বড় ছেলে পিরুজালী ইউনিয়নের জামায়াতের সংগ্রামী আমির মোঃ কামরুজ্জামান মন্ডল। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরুজালী মণ্ডল বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব, মাওঃ তৌফিকুল ইসলাম ফরহাদ।