1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শ্রীপুরে জামায়াতের মানববন্ধন।

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

সওকত হোসাইন,বিশেষ প্রতিনিধি : জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের আমির ও গাজীপুর-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন,“আগামী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়া জরুরি। নির্বাচন অবশ্যই জাতীয় সনদের ভিত্তিতে এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে হতে হবে। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে জামায়াত ঘোষিত ৫ দফা বাস্তবায়ন অপরিহার্য।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আফজাল হোসেন খান, পৌর জামায়াত আমির ডা. আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী, বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান, প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা মো. সুলাইমান হোসাইন, তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার এবং ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান।
বক্তারা ৫ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানান এবং দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park