
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি এর আভিযানিক দল ২৯ এপ্রিল রাতে ৯টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াপদা কলোনি এলাকা হতে জুলাই গণঅভ্যুত্থানে থানা হতে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব-১১, সিপিএসসি,নারায়ণগঞ্জ কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার মোঃ নাঈম উল হক, বিসিজিএম এক বিজ্ঞপ্তিতে জানান
, র্যাব-১১, সিপিএসসি এর রাত্রীকালীন টহল টিম ২৯ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় টহল ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পান যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াপদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশ পথের দেয়ালের পাশে সন্দেহজনক একটি লাল রংয়ের শপিং ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। টহল টিম তাৎক্ষনিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশীর নিয়ম পালন পূর্বক ২৯ এপ্রিল রাত ৯টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যাগটি উদ্ধার করে এবং পরবর্তীতে শপিং ব্যাগের মুখ খুললে থানা হতে লুট হওয়া শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ পেয়ে জব্দতালিকা মূলে জব্দ করা হয় । উদ্ধারকৃত আলামত এর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১ এর অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহনে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।