1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৯ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কেজি গাঁজাসহ সুমন ভান্ডারী (৭৩) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সুমন ভান্ডারী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার তোল্লা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মাছিমনগর এলাকার ছোট খাদেমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশের একটি দল উপজেলার বিশনন্দী ইউনিয়নের আড়াইহাজার–বিশনন্দী ফেরিঘাট সড়কের চালাকচর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে সুমন ভান্ডারীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আড়াইহাজার থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুমন ভান্ডারীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় মাদক কারবার দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park