1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নানা আয়োজনে জাতীয়বাদী জিয়া সৈনিক দলের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

জাতীয়বাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটি তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, মোনাজাত এবং পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দের পাশাপাশি মহানগর ও বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এনএস রুবেল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আলম মুন্না,যুগ্ম-সাধারণ সম্পাদক রফিক হামিদুল, প্রচার সম্পাদক এ কে আজাদ, সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন ও জামাল উদ্দিন হাওলাদার, সহ-সংগঠনিক সম্পাদক এস এম আসাদ ও এডভোকেট ফারহান, সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম এবং অন্যান্য কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

এছাড়াও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম খান, ঢাকা মহানগর দক্ষিণ আহবায়ক ইফতি আহমেদ শাহীন, সদস্য সচিব আনোয়ার হোসেন, ঢাকা উত্তর মহানগর আহবায়ক মুস্তাক আহমেদ মানিক, সদস্য সচিব মোঃ মহাসিনসহ ঢাকা মহানগর ও জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাদিম মোল্লাসহ অন্যান্য জেলা ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতারা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং দলের কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park