1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

‘দেশে থাকো, দেশের জন্য কাজ করো—বেগম জিয়ার এ কথার গভীরতা অন্যরকম’- তাসনিম জারা

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

জারা বলেন, রাজনীতি, দল-মত, মতাদর্শ-সবকিছুর ঊর্ধ্বে উঠে তার জন্য সবার দোয়া কামনা করি। ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা আরও জানান, এক সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে তার অল্প সময়ের দেখা হয়েছিল। ওই সময় দেশেই থেকে দেশের জন্য কাজ করতে বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী।

জারা বলেন, অসংখ্য মানুষই একই কথা বলেন, কিন্তু বেগম খালেদা জিয়ার মুখে এ উপদেশের গভীরতা, ইতিহাস আর সত্যতা সম্পূর্ণ আলাদা।

তিনি উল্লেখ করেন, জীবনের সবচেয়ে কঠিন সময়েও খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের পাশ থেকে সরে দাঁড়াননি। বেদনা, অপমান ও দীর্ঘ প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের অবস্থান ও বিশ্বাস থেকে আপোষ করেননি। বছরের পর বছর যে ধৈর্য ও সহনশীলতার দৃষ্টান্ত খালেদা জিয়া স্থাপন করেছেন, তা সবার জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন জারা।

ডা. তাসনিম জারা মহান আল্লাহ তায়ালার প্রতি প্রার্থনা জানিয়ে বলেন, তিনি যেন বেগম খালেদা জিয়াকে রহমত, আরোগ্য ও শান্তি দান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park