1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেশের ক্রীড়াঙ্গনে জিয়াউর রহমানের অবদান ছিল অবিস্মরণীয় -সুলতান সালাউদ্দিন টুকু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্রীড়াপ্রেমিক ছিলেন। দেশের মুক্তিযুদ্ধে অবদানের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অবদান ছিল অবিস্মরণীয়। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্রীড়াঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তার শাসনামলে খেলাধুলায় ব্যাপক উন্নতি ঘটেছিল বাংলাদেশে। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি ক্রীড়াঅঙ্গন কে আরো উচ্চশিখরে নিয়ে যেতে চাই।
বৃহস্পতিবার সকাল ১১ টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে টাঙ্গাইল ইউনাইটেড ক্রিকেটার অ্যালায়েন্স এর আয়োজনে শহীদ জিয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, একটি সুস্থ দেহ একটি সুস্থ সমাজ আর মাদক মুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই জেলা পর্যায় খেলাধুলার মান বাড়াতে হবে। তাহলে জেলা পর্যায় থেকে আরো উঠে আসবে প্রতিভাবান খেলোয়রা। তারা আগামীতে জাতীয় দলের নেতৃত্ব দিবে। আগামীতে টাঙ্গাইল কে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক জেলায় প্রতিষ্ঠায় করার লক্ষ্যে সকলে সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ দেশের মানুষের কাছ থেকে দীক্ষিত হয়ে যে ফ্যাসিবাদ পালিয়ে গেছে,দেশের জনগণ তাদের ঘৃনাভাবে প্রত্যাখ্যান করেছে। কোনভাবেই দেশের জনগণ ভালোভাবে গ্রহণ করছে না। বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে তারা হত্যা করেছে। বিএনপির অনেক নেতাকর্মীদের গুম করেছে। আর কোনভাবেই যেন এ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সে ব্যাপারে মানুষ সচেতন রয়েছে।
জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড় সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন, জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম,টাঙ্গাইল ইউনাইটেড ক্রিকেটার অ্যালায়ন্সে এর পরিচালক আাবু নাসির মানিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম,জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা প্রমুখ।
উল্লেখ্য, উদ্বোধনী খেলায়অংশগ্রহণ করে সৈয়দ জামাল ক্লাব ও টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমি। এই টুর্নামেন্ট মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধন অনুষ্ঠান শেষ এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park