1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

দেবিদ্বার যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে ৪ তরুণ যুবকের কারাদন্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পঠিত

ফারুক হোসাইন জনি,কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে, চার তরুণ যুবককে গ্ৰেফতার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) (সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার সেনা ক্যাম্পের সদস্য ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ দল দেবিদ্বার সদরের গোমতী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় চার তরুণ যুবক কে হাতেনাতে আটক করা হয়।

পরে আটক দুই জনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের আদালতে এবং অপর দুই জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের আদালতে সোপর্দ করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৯) (ক) ও ৩৬(৫) ধারায়
চারজনকেই দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ড প্রাপ্তরা হলেন, দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের নজরুল ইস্যলামের ছেলে মো. সাইফুল ইসলাম (১৮), মৃত আবুল কাসেমের ছেলে মো. ওমর ফারুক (১৮), বারেরা গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাকিব হাসান (১৮) এবং বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের ফখরুল ইসলামের ছেলে মো. রাহিমুল ইসলাম (১৮)।
এ বিষয়ে দেবিদ্বার থানার তদন্ত কর্মকর্তা মো. মঈনুদ্দিন জানান, যৌথ বাহিনীর অভিযানে মাদক সেবনের সময় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাস করে কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park