1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বার পৌর মিলনায়তনে মহিলা জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

জিএম মাকছুদুর রহমানঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা ও পৌর মহিলা জামায়াতের উদ্যোগে দেবিদ্বার পৌর মিলনায়তনে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ২:০০ টায় অনুষ্ঠিত
কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের পরিচালিকা জান্নাতুল মেওয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারি জনাবা সাঈদা রুম্মান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা – নোয়াখালী অঞ্চলের পরিচালিকা ওয়ারেছা বেগম। উপজেলা ও পৌর মহিলা বিভাগীয় সেক্রেটারি যথাক্রমে কুলছুম খানম ও সুমাইয়া জান্নাত লাইলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা – ৪ (দেবিদ্বার) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা সাইফুল ইসলাম শহীদ, উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঞা, কুমিল্লা মহানগর মহিলা বিভাগীয় সেক্রেটারি শাহীন আক্তার, জেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি ফেরদৌসী আক্তার, সহকারী সেক্রেটারি ইয়াসমিন ফেরদৌসী,জেলা মহিলা বিভাগীয় কর্ম পরিষদ সদস্য নুরুন্নাহার বেগম প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে নির্বাচনী গান ও নাটিকা পরিবেশন করে মহিলা শিল্পীরা। অতিথিবৃন্দ বলেন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে আজ জনগনের কাছে জামায়াতের বিকল্প কোন দল নেই। একদল চাদাবাজি, টেন্ডারবাজী, খুন খারাবী আর দখলদারিত্ব নিয়া ব্যস্ত সময় পার করছে অপরদিকে জামায়াত মানুষের পাশে থেকে সেবা ও উন্নয়ন মূলক কাজে ভূমিকা রাখছে। যার ফলে জনগন এখন জামায়াতকে আগামীদিনে বেছে নিয়েছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে জামায়াতের পক্ষে আমাদের কাজ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park