1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে শাপলা কলি প্রতীকের নির্বাচনী তৎপরতা, ভোটারদের এক হওয়ার আহ্বান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ২৬৫ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে প্রধান অতিথি করে উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক শাপলা কলি প্রতীকের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাদ ফজর থেকে শুরু করে রাত ৮ টা পর্যন্ত উক্ত অনুষ্ঠান চলমান থাকবে বলে আসস্থ্য করেছেন জোটের নেতৃবৃন্দ। শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন,“জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবিদ্বারের মানুষ পরিবর্তন চায়, তারা দুর্নীতি ও স্বজনপ্রীতির রাজনীতি আর দেখতে চায় না। শাপলা কলি প্রতীক হচ্ছে সততা, আদর্শ ও জনকল্যাণের প্রতীক। তিনি আরও বলেন, আমরা ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। তরুণ সমাজ, ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়েই একটি মানবিক ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও সফল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর আমির ফেরদৌস আহমেদ, সদ্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওঃ মোফাজ্জাল হোসেন, মাওঃ রুহুল আমিন,
জামায়াতের ইউনিয়ন আমির শরিফুল ইসলাম বান্না, যুব শক্তির কেন্দ্রীয় সদস্য নাজমুল হাসান নাহিদ, কলেজ শাখা ছাত্র সংগঠনের সভাপতি সাকিব হাসান, এনসিপির উপজেলা যুগ্ম আহ্বায়ক শামীম কায়ছার এবং এনসিপি নেতা জনি সাহা। উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শাপলা কলি প্রতীক হচ্ছে ন্যায়, সততা ও জনকল্যাণের রাজনীতির প্রতীক। তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জোটের নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে দেবিদ্বারের জনগণ যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park