1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পঠিত

ফারুক হোসাইন জনি কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ কুমিল্লা দেবিদ্বারে বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে জামায়াতে ইসলামীর দেবিদ্বার উপজেলা ও পৌর শাখা। গতকাল সোমবার (২ মার্চ) বিকালে দেবিদ্বার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেবিদ্বার উপজেলা শাখার আমির অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্ব ও পৌর জামায়াতের আমির ফেরদাউস আহামদের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারী আবু সাঈদ মোহাম্মদ ফারুক, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, সহকারি সেক্রেটারী অধ্যাপক লোকমান হাকীম ভূঁইয়া, দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারী রহুল আমিন খান, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল। ইফতার মাহফিলে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মুফতী অধ্যক্ষ মাও. আমিনুল ইসলাম।
প্রধান অতিথি অধ্যাপক আব্দুল মতিন বলেন, জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি ঘটনা উদঘাটনে কাজ করেন। তিনি সাংবাদিকদের প্রতি পবিত্র রমজান মাসে আল্লাহর কালাম আল কুরআন ও রমজানের শিক্ষা অনুধাবন করে আত্মগঠনের আহবান জানান। তিনি বলেন এই মহান পেশায় যারা নিয়োজিত তাঁরা যদি সত্য উদঘাটনে দেশ ও জাতিকে রক্ষা করেন তাহলে এ কাজটি একটি ইবাদত হতে পারে। কলম দিয়ে দেশ, জাতির কল্যাণে কাজ করার জন্য আহবান জানান তিনি। তিনি আরও বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলাম এই বাংলাদেশে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়, এক্ষেত্রে আমরা জাতির বিবেক সাংবাদিকদের পাশে চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park