1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে বিয়ের আগের রাতেই নিখোঁজ বর ইব্রাহিম, অপহরণের অভিযোগ পরিবারের

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার দেবিদ্বারে বিয়ের আগের দিন রাতে ইব্রাহিম (২৫) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন। পরিবার বলছে, এটি নিছক নিখোঁজ নয়, একটি পরিকল্পিত অপহরণ! এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিখোঁজ ইব্রাহিম দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের মনিরুল ইসলাম ভূইয়ার ছেলে। শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল বারুর গ্রামের দেলোয়ার হোসেন জাফরীর মেয়ের সঙ্গে।পারিবারিক সূত্রে জানা যায়, ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে ইব্রাহিম নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হন। স্থানীয় শাকতলা জামে মসজিদে নামাজের পরই হঠাৎ করে তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা।স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে মাইক্রোবাসটির পিছু নিলেও সেটি দ্রুত গা-ঢাকা দেয়। পরদিন সকালে হঠাৎ এক অজানা নম্বর থেকে ফোন আসে ইব্রাহিমের পরিবারের কাছে। ফোনে থাকা এক নারী নিজেকে মোসাঃ মাজিয়া আক্তার পরিচয়ে জানায়— “ইব্রাহিম আমার হেফাজতে আছে। যদি আমার সঙ্গে তার বিয়ে মেনে নেন, তাহলে তাকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হবে।” এই ফোনকলের পর থেকেই পরিবারে শুরু হয় কান্না ও উৎকণ্ঠা। ইব্রাহিমের পিতা মনিরুল ইসলাম ভূইয়া বলেন—“আমার ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, দ্রুত ইব্রাহিমকে উদ্ধার করে দোষীদের আইনের আওতায় আনা হোক।” ঘটনার পরদিনই মনিরুল ইসলাম দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান,“অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে, বিয়ের সাজসজ্জা, নিমন্ত্রণপত্র, ও আয়োজনের মাঝেই হঠাৎ বর নিখোঁজ হওয়ায় বারুর গ্রাম ও আশপাশের এলাকায় এখন একটাই আলোচন বিয়ের আগের রাতে রহস্যজনকভাবে বর উধাও।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park