
মো. ফারুক হোসাইন জনি, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচারণা কর্মযজ্ঞ আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৮ নভেম্বর ( মঙ্গলবার) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার চান্দিনা রোডে গণসংযোগ করেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা সাইফুল ইসলাম শহীদ। গণসংযোগকে ঘিরে স্থানীয় এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও বিপুল জনসমাগম। গণসংযোগে অংশ নেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঞা, পৌর জামায়াতের আমীর ফেরদাউস আহম্মেদ, পৌর জামায়াতের সেক্রেটারি ওয়ালী উল্লাহ, উপজেলা সহকারী সেক্রেটারি শরীফুল ইসলাম সরকার, ৫ নং ওয়ার্ড আমীর জাকির হোসেনসহ দলীয় নেতাকর্মীদের একটি বড় অংশ। নেতা-কর্মী, সমর্থক, ব্যবসায়ী, স্থানীয় মুসল্লী, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে গণসংযোগটি প্রাণবন্ত রূপ ধারণ করে। স্থানীয় জনগণ সাইফুল ইসলাম শহীদের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। অনেকেই দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন ব্যক্ত করে ভোট দেওয়ার আশ্বাস প্রদান করেন। সাইফুল ইসলাম শহীদ গণসংযোগের সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামত শোনেন এবং উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থের প্রশ্নে নিজ অবস্থান তুলে ধরেন। গণসংযোগকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে ছিল উৎসাহ–উদ্দীপনা ও নির্বাচনী আমেজের দৃশ্যমান উপস্থিতি। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ গণসংযোগকে আসন্ন নির্বাচনের মাঠচিত্রে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে বিবেচনা করা হচ্ছে।