1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত দাম আদায়: দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমান

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি :কুমিল্লার দেবিদ্বারে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে ৭ জানুয়ারি (বুধবার) উপজেলার রসুলপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় একটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্যাসের সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে মো. পারভেজ (২৪) ও আবুল কালাম (৪৭) নামক দুই ব্যবসায়ী ভোক্তাদের নিকট অতিরিক্ত মূল্যে গ্যাসের সিলিন্ডার বিক্রি করছিলেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে প্রত্যেক মামলায় অর্থদণ্ড আরোপ করে মোট ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দাম আদায়ের মাধ্যমে সাধারণ ভোক্তাদের হয়রানি করা হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। সরকার নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে গ্যাসের সিলিন্ডার বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখা, সঠিক ওজন নিশ্চিত করা এবং ভোক্তাদের সঙ্গে ন্যায্য আচরণ করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park