1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নিউমার্কেট কালাচাঁন্দ মার্কেটের বিপরীত পাশে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দেবিদ্বার সদর এলাকার বাসিন্দা মো. আব্দুল আলিম (৫৫), পিতা—শওকত আলী, তার মালিকানাধীন দোকান ‘শুভ বাটার ফ্লাই সিলিন্ডার অ্যান্ড এলপি গ্যাস’-এ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি করছিলেন। এ অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন। তিনি বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি কোনোভাবেই বরদাশত করা হবে না।”এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির বিষয়ে সতর্ক করেন এবং ভবিষ্যতে আইন অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনি ফারুক
দেবিদ্বার কুমিল্লা।
০১৮১৯-৯১৫৭৫১(২২ জানুয়ারি ২৬)

ক্যাপঃ অভিযান পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন।)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park