1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবহাটায় মুহাদ্দিস আব্দুল খালেক এমপি’র বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৯২ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক বুধবার (১২ আগস্ট) দেবহাটা উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়, সখিপুর সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন এবং সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের উন্নয়নকাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
দুপুর ১২টার দিকে সংসদ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা সেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন, ২টার দিকে তিনি উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর দুপুর ৩টার দিকে সংসদ সদস্য দেবহাটার সখিপুর সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের বিভিন্ন বিষয়ে কথা বলেন। বিকাল ৪টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের চলমান উন্নয়ন কাজের অগ্রগতির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন, এসময় তিনি সড়ক উন্নয়নকাজ দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময়ে মহাসড়ক উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে প্রকৌশলীদের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়। জনসাধারণের দুর্ভোগ কমাতে কাজের গতি আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। শেষ উপজেলা জামায়াতের একটি সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন।
দেবহাটায় তার দিনব্যাপী সফরকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park