1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দীর্ঘদিনের অভিযোগের পর জাকারিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩০৭ বার পঠিত

সিনিয়র রিপোর্টারঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে মোঃ জাকারিয়ার আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি ওই দলের একজন পদবিধারী নেতাও ছিলেন। এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ জানিয়ে আসছিলেন। তবে সে সময় তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়নি।

সম্প্রতি নির্বাচন পরবর্তী সময়ে এলাকায় পুনরায় বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগ উপজেলা বিএনপির উচ্চ পর্যায়ে পৌঁছালে সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে তাকে দলীয় সকল কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ওসমান গনি স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। একই সঙ্গে খাগকান্দা ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় নেতারা জানিয়েছেন, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park