1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধি:ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল।সংসদ সদস্যসহ জেলার উর্দ্ধতন রাজনৈতিক ব্যক্তিবর্গ,জেলা প্রশাসকসহ উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,ব্যবসায়ী নেতৃবৃন্দ,প্রখ্যাত গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল।

শুক্রবার বিকেলে লেকভিউ কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর চৌধুরী, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী,দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-এলাহী,সূরযের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দৈনিক হৃদয় বার্তার সম্পাদক জিএম মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী,এড. দিলীপ কুমার দেব, কালিদাস রায়, শরীফুল্লাহ কায়সার সুমন,আমিনা বিলকিস ময়না,এড. খায়রুল বদিউজ্জামান,শামীম পারভেজ,ডা. মহিদার রহমান,এসএম আকরামুল ইসলাম,মেহেদি আলী সুজয়,বেলাল হুসাইন, আশরাফুল ইসলাম খোকন,বরুণ ব্যানার্জী,মোশাররফ হোসেন,আহসানুর রহমান রাজীব,শেখ তানজির আহমেদ,আব্দুস সামাদ,সহিদুল ইসলামকৃষ্ণমোহন ব্যানার্জী,আসাদুজ্জামান সরদার,আব্দুল মমিন,জামালউদ্দীন,গাজী ফরহাদ,এস এম বিল্পব,আলী মোক্তাদা হৃদয়,সোহবার হোসেন,আমিনুর রহমান,আবু সাঈদ,নাজমুস সাদাত জাকির,জুলফিকার আলী জিন্নাহ,হাবিবুর রহমান সোহাগ,হোসেন আলী,এস এম তৌহিদুজ্জামান,শহীদুজ্জামান শিমুল,রায়হান সিদ্দিকী,আব্দুর রহমান,সানজিদুল হক ইমন,হাসান গফুর,রেজাউল ইসলাম বাবলু,বোরহানউদ্দীন বুলু,তৌফিকুজ্জামান লিটু,নাজমুল আলম মুন্না,ইদ্রিস আলী, সাইফুল আযম খান মামুন,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান ও মোহাম্মদ আলী সুজন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ দেড় শতাধিক সাংবাদিক।

ইফতার পূর্ব আলোচনাসভায় বক্তারা বলেন, সমাজের অসঙ্গতি তুলে ধরা ও সরকারের গঠনমুলক সমালোচনায় গণমাধ্যমের অপরিসীম ভূমিকা রয়েছে। সাতক্ষীরার সাংবাদিকদের সাংবাদিকতায় গৌরবজ্জ্বল ভূমিকা রয়েছে। এধারা ইতিবাচকভাবে চলবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park