1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

তিতাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষ, আহত ৪

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২২২ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের মঙ্গলকান্দি গ্রামে এ সংঘর্ষ হয়। সরেজমিন জানা যায়, ২১অক্টোবর(মঙ্গলবার) সকাল আনুমানিক ১১ টায় জগতপুর ইউনিয়নের দুলাল পুর গ্রামের আক্তারের ছেলে মহিন ২টি মেয়ে নিয়ে মঙ্গলকান্দি গ্রামে ঘুরতে আসে এবং গ্রামের শীলবাড়ি নামক স্থানে একটি ফাঁকা ঘরে সাথে থাকা একটি মেয়ে নিয়ে প্রবেশ করে ও অপর মেয়েটি বাইরে অবস্থান করে। এরূপ অবস্থায় গ্রামের কয়েকজন যুবক তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং ভবিষ্যতে এরূপ ঘটনা যেন না ঘটায় এ বলে শাসিয়ে ছেড়ে দেয়। এ ঘটনার সূত্র ধরে ওইদিন দুপুর আনুমানিক ১:৩০ টায় জগতপুরের কিছু যুবক মঙ্গল কান্দি গ্রামে হামলা করে গাজী-উর রহমান নামের এক যুবককে পিটিয়ে আহত করে এবং তার বিকাশের দোকান হতে তার ব্যবসার ৪টি মোবাইল ও নগদ টাকা (সর্বমোট আনুমানিক ৪লাখ টাকা) নিয়ে যায়। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাদেরকে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে। এসময় উপস্থিত লোকজন দুই যুবককে আটক করে। পরে জগতপুর গ্রামের তফাজ্জল হোসেন তবিল এসে আমাদেরকে অনেক হুমকি ধামকি দিয়ে তাদেরকে নিয়ে যায়। আহত গাজী-উর রহমানের চাচি জানান, আমরা গাজীকে চিকিৎসার জন্য তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি। সন্ধ্যায় তারা আবারও লাঠি-সোটা নিয়ে আমাদের গ্রামে হামলা করে, তখন আমরা ৯৯৯ নাম্বারে যোগাযোগ করলে এবং মাইকে ডাকাত পরেছে বলে ঘোষণা দিলে গ্রামের লোকজন ছুটে আসলে তখন তারা পালিয়ে যায়। এসময় তারা আমার পাশের বাড়ির এক ননদকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। বর্তমানে সেও হাসপাতালে ভর্তি আছে। তিনি আরও বলেন, আমার জাল (গাজীর মা) তিতাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে জগতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তফাজ্জল হোসেন তবিলের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে দুপুর বেলা মঙ্গল কান্দি হতে দুলাল নামের এক ব্যাক্তি আমার মুঠোফোনে ফোন করে জানান যে আমাদের গ্রামের ২ জন ছেলেকে তাদের গ্রামে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে তখনই আমি সেখানে ছুটে যাই এবং ঘটনাস্থল হতে তাদেরকে এ বলে নিয়ে আসি যে, তাদের উচিৎ বিচার আমি করে দিব। আমি সেখানে কারও সাথে খারাপ আচরণ করিনি এবং ছেলে দু’টিকে তারা মেরে বিভিন্ন যায়গায় ফুলা জখম করেছে, তাই তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর সন্ধ্যার ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park