1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

তালা–কলারোয়ার উন্নয়নে ঐক্যের ডাক হাবিবুল ইসলাম হাবিবের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৯১ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই তিনি সকলের প্রতি সম্মান জানিয়ে ভোট প্রার্থনা করছি । তিনি বলেন, বিএনপি, মুক্তিযোদ্ধা দল সকল শ্রেণি-পেশার মানুষ যেন ঐক্যবদ্ধভাবে তাকে ভোট দেন, যাতে তিনি এলাকার উন্নয়নে কাজ করতে পারেন।

নির্বাচনী জনসভায় তিনি বলেন, পূর্বে এমপি থাকাকালীন সময়ে তিনি তালা ও কলারোয়া এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভূমিকা রেখেছিলেন। আগামীতে তালাকে পৌরসভা হিসেবে উন্নীত করা, পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণা, তালা বাইপাস সড়ক নির্মাণ, কপোতাক্ষা নদীর ওপর কানাইদিয়া–কপিলমুনি সেতু, মাইকেল মধুসূদন দত্তের যাতায়াতের জন্য সেতু ও একটি আধুনিক খেলার স্টেডিয়াম নির্মাণসহ তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়ন করা হবে। তিনি বলেন, পাটকেলঘাটা উপজেলা হলে এ অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সম্পত্তির কোনো ক্ষতি হতে দেওয়া হবে না। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিএনপির বিশেষ সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ী হাইস্কুল মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মেল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়,কলারোয়ার উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান মহব্বত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মীজা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, জাসাসের সাধারণ সম্পাদক রাসের বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে স্কুল মাঠে শত শত নেতা-কর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। এ সময় নেতা-কর্মীরা বলেন, তালা ও কলারোয়ার উন্নয়নের জন্য সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বিকল্প নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park