1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন করা হবে কোটচাঁদপুরে,মেহেদী হাসান রনি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৪২ বার পঠিত

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর: বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।

বিএনপি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করেছে।কোটচাঁদপুর-মহেশপুরের মাটি বিএনপির ঘাঁটি আপনারা যদি আপনাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে কথা দিচ্ছি কোন চাঁদাবাজির অস্তিত্ব বা জায়গা কোটচাঁদপুরের মাটিতে হবে না।

আপনাদের প্রিয় মানুষ ঝিনাইদহ- ৩ আসনের প্রয়াত ৪ বার নির্বাচিত সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টার আমার বাবা। আমি আপনাদের সন্তান সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে (২৮ শে নভেম্বর) শুক্রবার বিকেলে মেইন বাজার পৌর কলেজ মাঠ চত্বরে কোটচাঁদপুর পৌর বিএনপি আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি দলিও
ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি এসব কথা বলেন।

তিন আরো বলেন, আমার বাবা এমপি নির্বাচিত হওয়ার পর কোটচাঁদপুর মহেশপুরে যে উন্নয়ন করেছে তা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। ইন্ডিয়ার তারকাটার বেড়া পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিয়েছে আমার বাবা। ১৭ বছর কোটচাঁদপুর মহেশপুরে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। আপনারা আমার পাশে থাকলে আমার বাবার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ।

সুধি সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা মনিটরিং কমেটির আহ্বায়ক আবু বকর বিশ্বাস,উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু প্রমুখ।

সুধি সমাবেশ সঞ্চলনা করেন সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন।

এ সময় পৌর এলাকার ৯ ওয়াড বিএনপির সভাপতি-সম্পাদক, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল,সেচ্ছাসেবকদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park