1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

তারেক রহমানের নির্দেশে এক টেবিলে ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীরা

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পঠিত

আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুর ঝিনাইদহ : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির অভ্যন্তরীণ বিভেদ ও অনৈক্য দূর করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সম্ভাব্য ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীরা এক টেবিলে সমবেত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক কে এম আমিরুজ্জামান খান শিমুল,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক জাসাস নেতা কণ্ঠশিল্পী মনির খান, সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মমিনুর রহমান।

সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডঃ এম এ মজিদ ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস, মাহবুবুর রহমান শেখর, আসিফ ইকবাল মাখন, আশরাফুল ইসলাম পিন্টুসহ কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সম্ভাব্য প্রার্থীরা অঙ্গীকার করেন— আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক যিনি পাবেন, তার পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাঁরা বলেন, প্রার্থী যেই হোন না কেন, তাকে বিজয়ী করতে সাংগঠনিকভাবে সর্বাত্মক ভূমিকা রাখা হবে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই ঐক্য ও সংহতি আগামী নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে বিএনপিকে শক্ত অবস্থানে নিয়ে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park