1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ডেমরায় বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ আড়াইহাজারের যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার: ঢাকার ডেমরায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও ১০০ গ্রাম হেরোইনসহ রনি ভূঁইয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় তাঁর বাসা থেকে একটি খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কসংলগ্ন মধ্য হাজীনগর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১-এর সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রনিকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি তাঁর ব্যবহৃত ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, আট রাউন্ড গুলি ও ১০০ গ্রাম হেরোইন বের করে দেন বলে দাবি করেছে র‌্যাব।

পরে তাঁর বাসায় তল্লাশি চালিয়ে দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, গ্রেপ্তার রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার জাঙ্গালিয়া গ্রামের হাসান ভূঁইয়ার ছেলে। তিনি বর্তমানে ঢাকার ডেমরা থানার মধ্য হাজীনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

র‌্যাব আরও জানায়, রনি আড়াইহাজার ও ডেমরাসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।

সংস্থাটির দাবি, রনির বিরুদ্ধে আড়াইহাজার থানায় ডাকাতির চারটি মামলা ও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

র‌্যাব-১১ জানিয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার রনির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকের উৎস এবং এসবের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park