1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ডাবল সেঞ্চুরি মিস নিশাঙ্কার, তবুও অস্বস্তিতে বাংলাদেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০৯ বার পঠিত

গল টেস্টে নিজেরদের প্রথম ইনিংসে ৫০০ এর আগেই অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কার সেঞ্চুরিতে ভালো জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। ১৩ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন এই লঙ্কান ওপেনার। ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। এতে কিছুটা অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। উদ্বোধনী জুটিতে ৪৭ রান যোগ করেন এই দুই ওপেনার।

এরপর লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। ৩৪ বলে ২৯ রান করা উদারাকে সাজঘরে ফেরান এই টাইগার স্পিনার। এরপর ক্রিজে আসা দীনেশ চান্দিমালকে সঙ্গে ব্যাট করতে থাকেন নিশাঙ্কা।

১৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। তবে ফিফটি করে সাজঘরে ফিরে যান চান্দিমাল। ৫৪ রান করেন তিনি। চান্দিমালকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাইম ইসলাম।

এরপর ক্রিজে আসেন বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুস। তাকে সঙ্গে নিয়ে ৮৯ রানের জুটি গড়েন নিশাঙ্কা। ৩৯ রান করে আউট হন ম্যাথুস।

অন্যদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির পথে ছিলে নিশাঙ্কা। তবে দলীয় ৩৩১ রানে ২৫৬ বলে ১৮৭ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান এই লঙ্কান ওপেনার।

এরপর ধনাঞ্জায়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস মিলে দিনের বাকী খেলা শেষ করেন। এখনও ১২৭ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। হাতে আছে ৪ উইকেট। মেন্ডিস ৩৭ ও ধনাঞ্জায়া ১৭ রানে অপরাজিত আছেন। দৈনিক ইত্তেফাক

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park