1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে ঐক্যবদ্ধ শ্রীপুর উপজেলা বিএনপি

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

মোঃ ফরহাদ গাজীপুর প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র ১নং যুগ্ম আহ্বায়ক, গাজীপুর-৩ আসনের মনোনীত ধানের শীষ প্রার্থী অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে শ্রীপুর উপজেলা বিএনপিতে দীর্ঘদিনের বিভক্তি কাটিয়ে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলা বিএনপিতে এতদিন বিভিন্ন গ্রুপ ও মতপার্থক্য থাকলেও অধ্যাপক বাচ্চুর দূরদর্শী নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং সকলকে সঙ্গে নিয়ে চলার নীতির মাধ্যমে নেতাকর্মীরা একত্রিত হয়েছেন। বর্তমানে তৃণমূল থেকে শুরু করে উপজেলা পর্যায়ের সব স্তরের নেতাকর্মী সক্রিয়ভাবে দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন।

ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্যখাতের দুরবস্থা, গ্রামীণ স্বাস্থ্যসেবা, সরকারি হাসপাতালের মানোন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসা অধিকার নিয়ে কাজ করে আসছেন। তাঁর বাস্তবমুখী চিন্তাধারা এবং অভিজ্ঞতা ইতোমধ্যেই শ্রীপুর ও গাজীপুর-৩ আসনের ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা মনে করেন, দলীয় ঐক্য অটুট থাকলে এবং জনস্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক বাচ্চুকে বিপুল ভোটে জয়ী করে জাতীয় সংসদে পাঠানো সম্ভব হবে। তারা আশা প্রকাশ করেছেন, একজন শিক্ষাবিদ ও স্বাস্থ্যখাতের অভিজ্ঞ সংগঠক হিসেবে তিনি সংসদে গেলে জনস্বার্থ সংক্রান্ত আইন প্রণয়ন ও স্বাস্থ্যখাত সংস্কারে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park