1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬১ বার পঠিত

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল করেছেন। উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করা হলেও আওয়ামী লীগের দায়িত্বশীল কোনো নেতা কর্মী ছিলেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের কলেজ স্ট্যান্ড এলাকা থেকে রেজিস্ট্রি অফিস পর্যন্ত এক মিনিট সময় এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সে সময় তারা, ডাক দিয়েছে শেখ হাসিনা ঘরে থাকার সময় নেই,, শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে,সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে নেতৃত্ব দেন কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহীন। অল্প সময়ে মিছিলটি শেষ করে ছোট কিয়ে পড়েন। পারে মিছিলের ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এ ধরনের ঘটনা উদ্বেগের বিষয়। পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করছে না বলেই তারা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছে। এর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল বলেন, “শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। সাধারণত মানুষের জান মালের কোন ক্ষতি সাধিত হলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। এ ধরনের তৎপরতা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, মিছিলে কারা অংশ নিয়েছেন তা প্রকাশ্যে এলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীদের এমন প্রকাশ্য কর্মসূচির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, সুযোগ বুঝে খুবই অল্প সময়ে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন ছেলে ঝটিকা মিছিল করেই গা ঢাকা দিয়েছে। এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park