
১১ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত “জাতীয় কম্বাট জুজুৎসু প্রতিযোগিতা ২০২৫” এ সফলতার সাথে ০৯ টি স্বর্ণ পদক ও ০৪ টি রুপা পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গোরব অর্জন করেছে নারায়ণগঞ্জ । এই জাতীয় অর্জন নারায়ণগঞ্জ জেলার অনেক বড় একটি অর্জন। এই অর্জনকে স্বাগত জানাতে আজ বিকালেই সংশ্লিষ্ট সকলকে ডেকে অভিনন্দন জ্ঞাপন করেন এবং একাডেমির উন্নয়নে পুনরায় আর্থিক অনুদান প্রদান করেন।
জাতীয় পর্যায় এই সাফল্যের পিছনে সকল খেলোয়ার দের অক্লান্ত পরিশ্রম, পারিবারিক সহযোগিতা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এর উৎসাহ প্রদান ও সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলা থেকে এবার ২৮ জনের একটি টিম জাতীয় প্রতিযোগিতা অংশগ্রহণ করে। স্বর্ণপদকের তালিকা তামজীদ হোসেন দিহান,মোহাম্মদ সারাফ হোসেন,মজুমদার ,রাজন ঘোষ , মোহাম্মদ সাদ, মিয়া অন্তর,মোঃ আরাফাত হোসেন, শামীমা .নাহিদা আহমেদ,রোকিয়া জাহান মিম মহিলা প্রশিক্ষক রুপো পদকের তালিকা : শিফার আত্মবিদ, তাহমিদ ইসলাম তাওহীদ,ফাহিয়া বিন্তে ফরহাদ আবদিয়া,সাজিদ বারী মুস্তাফিজ
সর্বমোট ১৩ টি পদক অর্জন করে নারায়ণগঞ্জের চাষাড়া অবস্থিত বাংলাদেশ সেল্ফ ডিফেন্স এন্ড স্পোর্টস কারাতে একাডেমীর ছাত্র-ছাত্রী বৃন্দ।
উক্ত টিমের কোচ হিসেবে ছিলেন সেন্সি আশরাফুল ইসলাম জাতীয় কোচ, ( স্যাম্বো, কুরাশ, কমব্যাট জুজুৎসু) এবং আন্তর্জাতিক রেফ্রি স্যাম্বো, ও পরিচালক বাংলাদেশ সেল্ফ ডিফেন্স এন্ড স্পোর্টস কারাতে একাডেমি, নারায়ণগঞ্জ। টিম ম্যানেজার হিসেবে ছিলেন রোকেয়া জাহান মীম সহকারী প্রশিক্ষক।