1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

জুন মাসেই হতে পারে ইনু, হানিফ ও চঞ্চল সরকারের মামলার রায় -চিফ প্রসিকিউটর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

জুন মাসের মধ্যেই মানবতাবিরোধী অপরাধে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মামলার রায় ঘোষণার আশাব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বুধবার (১০ জুন) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে জাসদের হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা হয়েছিল। দুটি মামলাতেই আমরা সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছি। এই দুজনেরই কুষ্টিয়ায় সংঘটিত হত্যাযজ্ঞে সংশ্লিষ্টতা ছিল। তাদের সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি ছিল। তারা শেখ হাসিনার নির্দেশনা ও সব সিদ্ধান্তের সঙ্গে সহযোগী ছিলেন।

তিনি বলেন, স্ব স্ব রাজনৈতিক নেতাদের আন্দোলন দমনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছিলেন ইনু ও হানিফ। তাদের দিকনির্দেশনা পেয়ে নেতাকর্মীরা তৎকালীন পুলিশের সহযোগিতায় কুষ্টিয়ায় হত্যাযজ্ঞ চালান। এতে ছয়জন নিহত হন। জুন মাসের মধ্যেই এই দুটি মামলার রায় হবে বলে আমরা আশা করছি। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছি।

এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার, আবদুস সাত্তার পালোয়ান, শাইখ মাহদীসহ অন্যান্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park