1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

জিয়া ওপেন ইপি ফেন্সিং চ্যাম্পিয়নশিপে আড়াইহাজার ফেন্সিং ক্লাবের উজ্জ্বল সাফল্য

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৭০ বার পঠিত

নিজস্ব রিপোর্টার: ঢাকার মিরপুরে অবস্থিত ডি-বক্স ইনডোর কমপ্লেক্সে গত ২২ ও ২৩ মে অনুষ্ঠিত হয়েছে “জিয়া ওপেন ইপি ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬”। ডি-বক্স ফেন্সিং একাডেমির আয়োজনে এবং বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে আড়াইহাজার ফেন্সিং ক্লাব।

দেশের বিভিন্ন জেলার প্রতিযোগিতামূলক ও অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আসরে আড়াইহাজার ফেন্সিং ক্লাবের ১৬ জন খেলোয়াড় দুটি দল গঠন করে অংশ নেন। ব্যক্তিগত ও দলীয় ইভেন্ট মিলিয়ে ক্লাবটি মোট চারটি ব্রোঞ্জ পদক অর্জন করে আড়াইহাজারের জন্য গৌরব বয়ে আনে।

প্রথম দিনের ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ বিভাগের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। নারী ব্যক্তিগত ইভেন্টে আড়াইহাজার আলহাজ্ব শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিশাত আক্তার অসাধারণ পারফরম্যান্স করে সেমিফাইনালে পৌঁছে তৃতীয় স্থান অর্জন করেন। এর মাধ্যমে তিনি ব্যক্তিগত ইভেন্টে প্রথমবার ব্রোঞ্জ পদক ও নগদ অর্থ পুরস্কার লাভ করেন।

এছাড়া নারী বিভাগের আরও কয়েকজন খেলোয়াড় সুপার এইট পর্যন্ত খেলার যোগ্যতা অর্জন করে নিজেদের সম্ভাবনার জানান দেন। পুরুষ ব্যক্তিগত ইভেন্টেও আড়াইহাজারের খেলোয়াড়রা শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সাহসী ও আত্মবিশ্বাসী পারফরম্যান্স উপহার দেন।

দ্বিতীয় দিনের দলীয় ইভেন্টে আড়াইহাজার ফেন্সিং ক্লাব আরও সাফল্য অর্জন করে। নারী দলীয় ইভেন্টে ক্লাবের দুটি দল অংশ নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনের মাধ্যমে দুটি ব্রোঞ্জ পদক লাভ করে। নারী বিভাগের এই দুই দলে অংশ নেওয়া আটজন খেলোয়াড়ের মধ্যে মাহিমা আক্তার, আরিফা আক্তার, ফাহিমা আক্তার ও পাপিয়া আক্তার আড়াইহাজার আলহাজ্ব শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া রিজওয়ানা জান্নাত নিসা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আড়াইহাজারের শিক্ষার্থী এবং সর্বকনিষ্ঠ ফেন্সার জান্নাতুল বুশরা আড়াইহাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

অন্যদিকে পুরুষ দলীয় ইভেন্টে আড়াইহাজার ফেন্সিং ক্লাবের চার সদস্যের দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ব্রোঞ্জ পদক অর্জন করে। দলের সদস্যদের মধ্যে ছিলেন আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ খন্দকার এবং আলহাজ্ব শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহানুর রহমান জিকু।

সব মিলিয়ে এবারের আসরে একটি ব্যক্তিগত ও তিনটি দলীয় ব্রোঞ্জ পদক অর্জনের মাধ্যমে আড়াইহাজার ফেন্সিং ক্লাব নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে। সীমিত সুযোগ-সুবিধা নিয়েও ক্লাবটির ছেলে-মেয়েদের এই সাফল্য স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ক্লাবের প্রশিক্ষক জানান, দেশের বিভিন্ন জেলার অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন খেলোয়াড়রা অত্যন্ত ভালো ফলাফল করেছে। তবে ফেন্সিং খেলার সরঞ্জাম অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় খেলোয়াড়দের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ এবং নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা বেশ কঠিন হয়ে পড়ছে। এছাড়া এটি একটি ইনডোর খেলা হওয়ায় পর্যাপ্ত প্রশিক্ষণ স্থানের অভাবও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থা, ক্রীড়া উদ্যোক্তা এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা ও নিয়মিত প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট স্থান নিশ্চিত করা গেলে আড়াইহাজার ফেন্সিং ক্লাব ভবিষ্যতে আড়াইহাজার তথা নারায়ণগঞ্জের জন্য আরও বড় সাফল্য বয়ে আনতে সক্ষম হবে।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে ব্যাঙ্গল স্পোর্টস একাডেমি ৩টি গোল্ড, ১টি সিলভার ও ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করে সেরা দল হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করে। এছাড়া ডি-বক্স ফেন্সিং একাডেমি ১টি গোল্ড ও ১টি সিলভার, সাইনিং স্পোর্টস ক্লাব ১টি সিলভার ও ১টি ব্রোঞ্জ এবং ঢাকা কমার্স কলেজ ১টি সিলভার পদক অর্জন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park