
এ আর সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এখন থেকে ব্যক্তিগত নিরাপত্তা সুরক্ষার জন্য গানম্যান পাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্র মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে রোববার (১২ জানুয়ারি) ডা. শফিকুর রহমানের জন্য গানম্যান নিয়োগের প্রস্তাব পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তার উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি ও হুমকি বিবেচনায় একজন পোশাকধারী সশস্ত্র পুলিশ ও ব্যক্তিগত গানম্যান নিয়োগ করা অপরিহার্য।
পুলিশের বিশেষ শাখা (এসবি) নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়, যার ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, ডা. শফিকুর রহমানের বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করতে হবে।
এই পদক্ষেপে উচ্চমাত্রার নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা এবং ঝুঁকি হ্রাস করা প্রধান লক্ষ্য।