1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

চাটখিলে পীর সাহেব চরমোনাইয়ের আগমন: চলছে ব্যাপক প্রস্তুতি

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাটখিল: আগামী ১৩ মে ২০২৬, বুধবার চাটখিলে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ তৌহিদী জনতার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রস্তুতি চলছে।
সফরসূচী অনুযায়ী, আত্মশুদ্ধি অর্জনের লক্ষ্যে চাটখিল কেন্দ্রীয় শহিদ মিনার জামে মসজিদের সামনে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে। মাহফিলে পীর সাহেব চরমোনাই প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন।
এছাড়াও মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন সহ দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম।

চাটখিলের মাহফিল ছাড়াও নোয়াখালী জেলাজুড়ে তাঁর একাধিক সাংগঠনিক কর্মসূচি রয়েছে। পীর সাহেবের আগমনকে সফল করতে চাটখিল ও আশেপাশের এলাকায় পোস্টারিং, মাইকিং এবং প্যান্ডেল তৈরির কাজের প্রস্ততি চলছে। স্থানীয় আয়োজকরা জানিয়েছেন, মাহফিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park