1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বিশেষ অভিযানে ৪টি বিদেশি অস্ত্রসহ বিপুল গোলাবারুদ জব্দ

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

এ আর সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযানে যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত ৪টি বিদেশি অস্ত্র, ২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগাজিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর গুলি করার ঘটনার প্রেক্ষিতে সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে ৫৩ বিজিবি। এ সময় গোয়েন্দা সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে দুষ্কৃতিকারীরা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে অবৈধভাবে অস্ত্র প্রবেশের পরিকল্পনা করছে।

এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীন মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় এ অভিযান পরিচালনাকালে দুটি মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় একটি ব্যাগ ফেলে যায় দুষ্কৃতিকারীরা।

পরবর্তীতে বিজিবি টহলদল পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৪টি বিদেশি অস্ত্র, ২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগাজিন জব্দ করে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, দেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা অবৈধ পথে অস্ত্র ও গোলাবারুদ পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব অপতৎপরতা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান বলেন,
“সীমান্ত এলাকায় অস্ত্র পাচার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সার্বক্ষণিক অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।”

স্থানীয়রা বিজিবির এ তৎপরতায় স্বস্তি প্রকাশ করে জানান, সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি বাড়ায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে বলে তারা আশা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park