1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গোস্ত বিক্রির আড়ালে ইয়াবা ব্যবসা, আড়াইহাজারে দুইজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পঠিত

মোঃ ইয়াছিন আরাফাত, সিনিয়র রিপোর্টার: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গোস্ত বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে দুইজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার বিকেলে উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী কান্দা এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলো— একই এলাকার সাহাবুদ্দিনের ছেলে ইয়াজুল কসাই (৩২) এবং সামসুল হকের ছেলে আলী হোসেন (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইয়াজুল কসাই গোস্ত বিক্রির আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। এ সময় তার সহযোগী হিসেবে আলী হোসেন কাজ করত বলে অভিযোগ রয়েছে। শুক্রবার বিকেলে এলাকাবাসী তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে আটক করে এবং তাদের কাছে কয়েকটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, এলাকাবাসী দুই মাদক কারবারিকে কয়েকটি ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশে খবর দেয়। পরে এসআই সালাউদ্দিনকে ঘটনাস্থলে পাঠানো হলে উপস্থিত জনতা তাদের পুলিশের হাতে তুলে দেয়। তিনি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আগামীকাল আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park