1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুর ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডঃ জাহাঙ্গীর আলমের নির্বাচন প্রচারণা

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

সওকত হোসাইন,সিনিয়র রিপোরটারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী এর কেন্দ্রীয়মজলিসে শুরা সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ মোঃ জাহাঙ্গীর আলম এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গতকাল ৫ডিসেম্মর শুক্রবার সন্ধায় গাজীপুর সদর উপজেলা পিরুজালী ইউনিয়নের সরকঘাটে জমিরিয়া দাখিল মাদ্রাসার মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিরুজালী ইউনিয়নের আমির মোঃ কামরুজ্জামান মন্ডল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলার ৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি ও বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ মাহমুদুল্লাহ । গাজীপুর সদর উপজেলার সংগ্রামী আমির মোঃ আলাউদ্দিন। পিরুজালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সভাপতি ,প্রফেসর খোরশেদ আলম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ,
প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুত্তাওয়াব, ৩ নং ওয়ার্ড সভাপতি, ইসহাক মুসল্লী ১ নম্বর ওয়ার্ড সভাপতি, নাহিদ আলম, সরকঘাট বাজার ইউনিট সভাপতি, মোঃ রাকিব হোসেন, ওলামা বিভাগ সভাপতি, মাওলানা মোহিতুজ্জামান, ওলামা বিভাগ সহ-সভাপত, আবুল কালাম আজাদ, ভাওয়ালগড় ইউনিয়ন যুববিভাগের সভাপতি মোজাম্মেল হক খান ,৬নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ আবুল হোসেন ঢালী , ওলামা বিভাগের সেক্রেটারি, হাফেজ মোশাররফ হোসেন প্রমুখ।
সকল বক্তাগণ বলেন এদেশ যদি সৎ যোগ্য, শিক্ষিত, খোদাভীরু, চাঁদাবাজ মুক্ত লোক দ্বারা পরিচালিত হয় এবং কোরআনের আলোকে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সামাজনীতিসহ সকল বিভাগ সমুহ পরিচালিত হয় তাহলে এদেশের সকল সমস্যার সমাধান হবে এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। পরকালে মুক্তি পাবে।
অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ঢল নামে চাতক পাখির ন্যয় তাকিয়ে থাকে সবাই, কখন প্রধান অতিথি ড. জাহাঙ্গীর আলম স্যার মঞ্চে আসবেন। প্রধান অতিথির আগমনের সময় লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম, পিরুজালীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শ্লোগানে শ্লোগানে আনন্দে প্রফুল্লচিত্তে এক অন্য রকম মুহুর্তে মঞ্চের দিকে হাত নেড়ে অপেক্ষমান জনতাকে ভালবাসার ইশারা দিয়ে হাত নেড়ে নেড়ে কারো সাথে মোসাফাহ করে স্টেজে উঠেন। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, তিনি বলেন ৫২ বছরেও এদেশ থেকে চাঁদাবাজি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই। আপনারা যদি কোরআনের পক্ষে সমথর্ন দেন তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমে, আল কোরআনের শাসনের মাধ্যমে সম্ভব। সকল উপস্থিতি দু তুলে সহযো গীতার অঙ্গিকার করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,পিরুজালি ইব্রাহিম একাডেমির প্রধান শিক্ষক আবুল হাশেম, পিরুজালী সড়কঘাট জমিরিয়া দাখিল মাদ্রাসার সুপার, মোঃ খালিদ সাইফুল্লাহ, মনিপুর মডেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও এমডি মোঃ কামরুল হাসান ।
পরিশেষে হাজারো জনতাদের মাঝে অত্যান্ত সুশৃঙ্খল ভাবে খাবারের পার্সেল বিতরণ করেন।
অনুষ্ঠান সুন্দর ভাবে সুসম্পাদিত হওয়ায় সকল অতিথি বৃন্দদের এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park