1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুর সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

সওকত হোসাইন, গাজীপুরঃ গাজীপুর সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত  সোমবার (০৯ মার্চ, ২০২৬) বিকেলে পিরুজালী উচ্চ বিদ্যালয়ের মাঠে।
অনুষ্ঠানে প্রধান আলোচক  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস সুরার অন্যতম সদস্য,  গাজীপুর জেলা শাখার সংগ্রামী আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথী হিসেবে রমজানের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান ও গাজীপুর সদর উপজেলার সংগ্রামী আমির মোঃ আলাউদ্দিন। পিরুজালী ইউনিয়নের জামায়াতে ইসলামীর সংগ্রামী আমির মোঃ কামরুজ্জামান মন্ডল’র সভাপতিত্বে ড. জাহাঙ্গীর আলম বলেন ” রমযানের মাস, এ মাসেই কুরআন নাযিল করা হয়েছে, যা মানবজাতির জন্য পুরোপুরি হিদায়াত এবং এমন দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত, যা সত্য-সঠিক পথ দেখায় এবং হক ও বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়।”
তিনি আরো বলে-” বাংলাদেশ জামায়াতে ইসলামী আল কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন ও হাদীসের আলোকে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রীয় ও সমাজ ব্যবস্থা গঠন করতে চায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন চাঁদা বাজীর দল নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন স্ট্যান্ড দখলকারী দল নয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এদেশে ১ টাকা দূর্নীতির কোন ইতিহাস নাই”
তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন-” ‘আমার দুঃখ হয়! গত নির্বাচনে
ইন্জিনিয়ারিংএর মাধ্যমে জামাতে ইসলামীকে হারিয়ে দেওয়া হয়েছে, জামায়াতে ইসলামীকে ক্ষমতায় যেতে দেওয়া হয়ে নাই, উপদেষ্টা পরিষদের একজন উচ্চ পর্যায়ের একজন বলছে  ‘আমরা ইচ্ছে করে বিরোধী দলকে ক্ষমতায় যেতে দেইনি’ ড. জাহাঙ্গীর আলম বলেন- ” ইন্জিনিয়ারিং এ-র মাধ্যমে জামায়াতে ইসলামীকে হারিয়ে দেওয়া হয়েছে।
সোমবার ফজরের নামাজের পর থেকে  শুরু হর পাকের প্রস্তুতি। তিন  হাজার দাওয়াতি মেহমানদের জন্য প্রায় পয়ত্রিশ শত লোকের ইফতারের আয়োজন করা হয়। এতে বড় আয়োজন কীভাবে সুসম্পাদিত হলো? সাংবাদিকদের  এমন প্রশ্নের উত্তরে পিরুজালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ ফরহাদ বলেন- আজকের অনুষ্ঠানে
২৭০ কেজি চাউল গরুর গোস্ত ও মশারী ডালের সাথে মিশিয়ে  ১৮টি খিচুরীর ডেক পাকানো হয়েছে। সকালের দিকে আকাশ মেঘলা ছিল সারাদিন নাতিশীতুষ্ণ থাকায় বাবুর্চিদের তেমন কষ্ট হয়নি। জামাতের কর্মী ও নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে নিজের পকেটের টাকা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায়
এই ইফতারের আয়োজন করা হয়েছে।
১৮ টি পাতিলের খাবার প্রায় ৩২৫০ টি প্যাকেট এবং  সাথে খেজুর, শসা, কাঁচামরিচের আলাদা  পলি ও পানির বোতল একত্রে আবার একটি পলিতে প্যাকেট করা হয়েছে। এই সকল কাজগুলো অত্যান্ত সুশৃঙ্খল ভাবে গার্মেন্টস এর প্রোডাকশনের মতো কেউ খীচুরী প্যাকেট করে সেটা নিয়ে যায় বড় পলি ব্যাগের নিকটে, আবার একজন পানির বোতল সাপ্লাই দিচ্ছে, আর এক পালিতে খেজুর/শসা/ মরিচ দিয়ে সালাতের পলিটির মুখ আটকিয়ে পৌছিয়ে দিচ্ছে বড় পলির নিকটে, সেখানে দায়িত্বে আছেন পিরুজালী ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক ইন্জিনিয়ার জাহাঙ্গীর আলম।  তিনি সব চেক দিয়ে গিট্টি মেরে জমা রাখেন অন্য স্থানে। এখানে ৭ বছরের শিশু থেকে ৭৫ বছরের বয়সের লোকজন বিনা পারিশ্রমিকের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির আশায় কাজ করেছেন।
ইফতার বিতরণ যাতে সুশৃঙ্খলভাবে হয় সে জন্য মাঠে চট বিছিয়ে ৩০ টি লাইন করা হয়। প্রতিটি লাইনে ১০০ টি প্যাকেট সারি বদ্ধভাবে মেহমান আসার আগেই আমরা সাজিয়ে রাখি। প্রতি লাইনে ৩ জন্য করে লোক ছিল যারা মেহমান দের বিনয়ের সাথে  বলতেন “ভাই মেহেরবানি  করে সামনের সারিতে ইফতারের সামনে বসেন”। ৬ নং ওয়ার্ড সভাপতি প্রফেসর মোঃ খোরশেদ আলম মাইকে প্রচার করছিলেন “প্রচুর পরিমাণ ইফতারের প্যাকেট মওজুদ আছে আপনারা সারি বদ্ধ ভাবে লাইনে বসুন এখানে ইফতার করে দোয়া করে তারপর নামাজ পড়ে চলে যাবেন”।
ইফতারের ১৫ মিনিটের পূর্বে সাজানো লাইনে ইফতারের প্যাকেট সামনে নিয়ে সকল মেহমান বসে পড়েন। তিনি আরো বলেন – জামায়াতের সংগঠন একটি সুশৃঙ্খল সংগঠন তাই প্রমাণ করল আজ। ইফতারের পর প্রায় ৪৫০টি প্যাকেট উদ্বৃত্ত থাকে। পরে বিভিন্ন মাদ্রাসার এতিমখানায় ও দরিদ্রদের বাড়িতে বাড়িতে তা পৌঁছিয়ে দেওয়া হয়।
ইফতার মাহফিল সুন্দর সুশৃঙ্খল ভাবে সু- সম্পাদিত হওয়ায় অনুষ্ঠানের সভাপতি, গাজীপুর সদর উপজেলা জামায়াতের  সহ- সেক্রেটারি ও পিরুজালী ইউনিয়নের জামায়াতে ইসলামীর সংগ্রামী আমির এবং আসন্ন পিরুজালী ইউনিয়ন পরিষদের জামাতের মনোনীত  চেয়ারম্যান পদ প্রার্থী  মোঃ কামরুজ্জামান মন্ডল,
এ সময় জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত সকল মেহমানদের ধন্যবাদ জ্ঞাপন ও আল্লাহর প্রসংশা  করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park