
শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী ওলামা দলের ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌর আহ্বায়ক নবগঠিত কমিটি ঘোষণা। আহ্বায়ক কমিটি ঘোষণার পর অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা।সোমবার রাতে জাতীয়তাবাদী ওলামা দলের গাজীপুর জেলা আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম ও সদস্য সচিব হাফেজ মোঃ ইব্রাহিমের স্বাক্ষরিত চিঠিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। উপজেলা কমিটিতে প্রভাষক মাওলানা মোঃ মুখলেছ উদ্দিন কফিল কে আহ্বায়ক, মাওলানা মোঃ আবুল কালাম কাজলকে সিনিয়র যুগ্ন আহ্বায়ক, মাওলানা মোঃ মুস্তাফিজুর রহমান কবিরকে সিনিয়র যুগ্ন আহবায়ক,হাফেজ মোঃ আঃ মমিন মিয়াকে যুগ্ন আহ্বায়ক, মাওলানা মোঃ মনির হোসেনকে যুগ্ন আহ্বায়ক ও হাফেজ কারী মোঃ নজরুল ইসলাম মৃধাকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা ও পৌর নেতাকর্মীরা গাজীপুর তিন আসনের কর্ণধার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির ১নং যুগ্ন আহ্বায়ক মুসলেহ উদ্দিন মৃধা। জাতীয়তাবাদী ওলামা দলের গাজীপুর জেলা আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম ও সদস্য সচিব হাফেজ মোঃ ইব্রাহিম সহ উপজেলা ও পৌর জাতীয়তাবাদী ওলামা দলের নেতাকর্মীরা।