1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুর শ্রীপুপুরে জমকালো আয়োজনের “খুশি মিঠাই ঘর” উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর চৌরাস্তা এলাকায় নতুন প্রতিষ্ঠান “খুশি মিঠাই ঘর” জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটি উন্নতমানের ও বিশুদ্ধ মিষ্টি সরবরাহের অঙ্গীকার নিয়ে শ্রীপুরে যাত্রা শুরু করেছে।
শুক্রবার বিকেলে আসরের নামাজের পর জাকজমকপূর্ণ মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবযাত্রাকে প্রাণবন্ত করে তোলেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল মুনসুর মন্ডল, সিরাজ উদ্দিন কাইয়াঁ, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাফায়েত হোসেন আকন্দ, বিশিষ্ট সমাজসেবক নাসিম মন্ডল, শ্রীপুর পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল, মুফতি শামীম আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, খুশি মিঠাই ঘরে সর্বদা বিশুদ্ধ উপকরণে তৈরি সুস্বাদু মিষ্টি পাওয়া যাবে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের চাহিদা পূরণ এবং মানসম্পন্ন মিষ্টির ঘাটতি দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, খুশি মিঠাই ঘর শ্রীপুরবাসীর আস্থা অর্জন করবে এবং মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে সুনাম কুড়াবে।

স্থানীয়রা মনে করছেন, নতুন এই মিষ্টির দোকান উদ্বোধনের ফলে বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং ভোক্তারা সহজেই মানসম্মত মিষ্টি উপভোগ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সুধীজনরা নবযাত্রায় খুশি মিঠাই ঘরের সাফল্য কামনা করেন।

উদ্যোক্তারা জানান, আগামী দিনে তারা নতুন নতুন মিষ্টি ও বৈচিত্র্যময় পণ্য নিয়ে আসবেন, যাতে প্রতিটি ক্রেতা সন্তুষ্টি ও আনন্দ পান। স্থানীয় ব্যবসায়ীদের মতে, “খুশি মিঠাই ঘরের যাত্রা শ্রীপুরে মিষ্টিপ্রেমীদের জন্য নতুন আনন্দের উৎস হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park