গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর চৌরাস্তা এলাকায় নতুন প্রতিষ্ঠান "খুশি মিঠাই ঘর" জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটি উন্নতমানের ও বিশুদ্ধ মিষ্টি সরবরাহের অঙ্গীকার নিয়ে শ্রীপুরে যাত্রা শুরু করেছে।
শুক্রবার বিকেলে আসরের নামাজের পর জাকজমকপূর্ণ মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবযাত্রাকে প্রাণবন্ত করে তোলেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল মুনসুর মন্ডল, সিরাজ উদ্দিন কাইয়াঁ, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, সাফায়েত হোসেন আকন্দ, বিশিষ্ট সমাজসেবক নাসিম মন্ডল, শ্রীপুর পৌর কৃষক দলের সদস্য সচিব রাহাত হাসান জুয়েল, মুফতি শামীম আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, খুশি মিঠাই ঘরে সর্বদা বিশুদ্ধ উপকরণে তৈরি সুস্বাদু মিষ্টি পাওয়া যাবে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের চাহিদা পূরণ এবং মানসম্পন্ন মিষ্টির ঘাটতি দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, খুশি মিঠাই ঘর শ্রীপুরবাসীর আস্থা অর্জন করবে এবং মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে সুনাম কুড়াবে।
স্থানীয়রা মনে করছেন, নতুন এই মিষ্টির দোকান উদ্বোধনের ফলে বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং ভোক্তারা সহজেই মানসম্মত মিষ্টি উপভোগ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সুধীজনরা নবযাত্রায় খুশি মিঠাই ঘরের সাফল্য কামনা করেন।
উদ্যোক্তারা জানান, আগামী দিনে তারা নতুন নতুন মিষ্টি ও বৈচিত্র্যময় পণ্য নিয়ে আসবেন, যাতে প্রতিটি ক্রেতা সন্তুষ্টি ও আনন্দ পান। স্থানীয় ব্যবসায়ীদের মতে, "খুশি মিঠাই ঘরের যাত্রা শ্রীপুরে মিষ্টিপ্রেমীদের জন্য নতুন আনন্দের উৎস হবে।