1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ২০২৫-২৬: চ্যাম্পিয়ন টিম রেস্কিউহারভেস্ট

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

এ আর সাইফুল ইসলাম: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জমকালো আয়োজন ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের শিক্ষার্থীদের সর্ববৃহৎ সামাজিক উদ্যোক্তা তৈরির প্রতিযোগিতা—হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ২০২৫-২৬ এর গ্র্যান্ড ফিনালে।
বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বে উদ্ভাবনী উদ্যোক্তা গড়ে তোলা এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে কার্যকর ব্যবসায়িক সমাধান উদ্ভাবনে উৎসাহ দেওয়া।
আইকিউএসি’র তত্ত্বাবধানে গতকাল ১৩ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় গাকৃবির বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম অফ্রাদ এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফু আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।
হাল্ট প্রাইজ ন্যাশনাল টিমের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রুদ্রনীল মন্ডল। পুরো আয়োজনটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন হাল্ট প্রাইজ গাকৃবি ডিরেক্টর সৃজন পণ্ডিত দিব্য, ডেপুটি ডিরেক্টর আমিনুল ইসলাম সিফাত এবং তাঁদের সংগঠক দল।
ফ্রেশ অনন্যা’র সৌজন্যে মাসব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ছয়টি দল— টিম এভেনলো, টিম কার্বোডিট, টিম ইকোফিনস, টিম রেস্কিউহারভেস্ট, টিম কর্নোভা এবং টিম সেলুথিয়া— তাদের উদ্ভাবনী ও সামাজিক প্রভাবমুখী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে।
বিচারকদের মূল্যায়নে টিম রেস্কিউহারভেস্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টিম এভেনলো প্রথম রানার্সআপ এবং টিম কার্বোডিট দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “হাল্ট প্রাইজের এই আয়োজন আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। তরুণদের মাধ্যমে সামাজিক সমস্যার সমাধানে এগিয়ে আসার যে অনুপ্রেরণা হাল্ট প্রাইজ সৃষ্টি করে, তা অত্যন্ত প্রশংসনীয়। এখান থেকেই ভবিষ্যতের সফল সামাজিক উদ্যোক্তারা তৈরি হবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি চ্যাম্পিয়ন দলকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বের জন্য অগ্রিম শুভকামনা জানান এবং সফল আয়োজনের জন্য আইকিউএসি, আয়োজক কমিটি, মেন্টর, বিচারক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, হাল্ট প্রাইজ ২০১০ সালে প্রতিষ্ঠিত একটি বৈশ্বিক শিক্ষার্থীভিত্তিক সামাজিক উদ্যোক্তা প্ল্যাটফর্ম, যা তরুণদের নেতৃত্বে উদ্ভাবনী ব্যবসায়িক মডেলের মাধ্যমে বিশ্বের বৃহৎ সামাজিক সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park