
হাজী আলমাছ কাজি কারিমিয়া মাদ্রাসা এতিমখানা ও মোহাম্মদিয়া জামে মসজিদ কমপ্লেক্স এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দু-দিন ব্যাপী ১৮ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রথম দিন : গাজীপুর সদর উপজেলা ভাওয়াল গড় ইউনিয়ন মনিপুর, হাজী আলমাছ কাজি কারিমিয়া মাদ্রাসা এতিমখানা ও মোহাম্মদিয়া জামে মসজিদ কমপ্লেক্স এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ২দিন ব্যাপী ১৮ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় গত ১৪ অক্টোবর মঙ্গলবার যোহর মাদ্রাসা ময়দানে। ১ম দিন-আলহাজ খন্দকার মজিবুর রহমানের সভাপতিত্বে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, মোঃ আবু তাহের মুসুল্লী। মোনাজাত পরিচালনা করেন, গাজীপুর বানিয়াচালা জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদীস,
আল্লামা মোবারক হোসাইন দা-বা-।
প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বরগুনা জেলার ইসলামিক সাবারিয়া কারিমিয়া জালালাবাদ কওমি মাদ্রাসার
মুহতামিম, হযরত মাও. শাহ্ মোঃ আব্দুল্লাহ আস সাবেরী দা- বা-।
২য় দিন :গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভাওয়াল গড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আবু বকর সিদ্দিক’ র সভাপতিত্বে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য (প্রত্যাশী) প্রার্থী অধ্যাপক ডা. এস. এম রফিকুল ইসলাম ( বাচ্চু)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন ( রিজভী), মোনাজাত পরিচালনা করেন, গাজীপুর মোগরখাল জামিয়া নূরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা মুফতি লেহাজ উদ্দিন ভূঁইয়া।
উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআন হাদীস থেকে বয়ান করেন, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মোফাসসিরে কোরআন ও বিশষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা মারকাজুত তালিমুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, হযরত মাও. আব্দুল খালেক শরীয়তপুরী দা.বা.
উক্ত ওয়াজ মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিএনপির গাজীপুর সদর উপজেলার সহ-সভাপতি,আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান বেপারী।
ভাওয়ালগড় ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়ন ৬নং ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী মোঃ শাহজালাল মুসূল্লী ।
গাজীপুর জেলা, জিয়া পরিষদের সহ-সাধারণ সম্পাদক, জনাব মোঃ সফিউর রহমান আঃ সামাদ।
গাজীপুর সদর, ভবানীপুর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, আলহাজ্ব মোঃ ওসমান গণি।
ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার আলহাজ্ব মোঃ আব্দুল মোতালেব। মনিপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, আলহাজ্ব আব্দুল মান্নান সিকদার।
উক্ত ওয়াজ মাহফিলটি সুন্দর ভাবে সুসম্পাদিত হওয়ায় অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক, মোঃ আঃ ওহাব সরকার মাহফিলের আয়োজক এবং সকল অতিথি বৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন।