1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরে শ্রীপুরে দক্ষিণ গফরগাঁও ছাত্রলীগের মিছিলের চেষ্টা: বিএনপি নেতাদের নেতৃত্বে ৬ জন আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পঠিত

​মোঃ ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় মিছিলের চেষ্টা করার সময় ধাওয়া দিয়ে ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে আটক করেছে স্থানীয় জনতা ও বিএনপি নেতাকর্মীরা।
​স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ গফরগাঁও ছাত্রলীগের নেতা রিয়াজুল ইসলাম রিপনের নেতৃত্বে একদল নেতাকর্মী সাতখামাইর এলাকায় জড়ো হয়ে একটি মিছিল বের করার চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আখতারুজ্জামান শামীম, রনি মেম্বার,যুবদল নেতা রাসেল আকন্দ, জাহাঙ্গীর হোসেন,বরমী ইউনিয়ন জাসাস এর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিবলু সহ স্থানীয় দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনতা সেখানে জড়ো হন এবং তাদের ধাওয়া দেন।
​এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে
শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাসেল আকন্দ আহত হন। মিছিলের চেষ্টা করা দলটির মধ্য থেকে ৬ জনকে অবরুদ্ধ ও আটক করতে সক্ষম হন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
​ঘটনার পর থেকে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park