1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

গাজীপুরের ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত.

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি ২০২৬ খ্রি.) গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়াম প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থী ও তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। তিনি এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিতভাবে চালু রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধমুখী কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। সমগ্র আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park