1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরের শ্রীপুরে দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি ছাড়লেন যুবদল নেতা!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯১ বার পঠিত

সওকত হোসাইন,বিশেষ প্রতিনিধি: দুধ দিয়ে গোসল করে বিএনপির রাজনীতি ছাড়লেন যুবদল নেতা “মাহাবু ব আলম” ​দলের অভ্যন্তরীণ কোন্দল এবং দীর্ঘ ২০ বছরের আন্দোলন-সংগ্রামের সঠিক মূল্যায়ন না পাওয়ার ক্ষোভে দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায়ের কথা জানালেন এক সাবেক যুবদল নেতা।
​সোমবার (৩ আগস্ট) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে মায়ের মাঠায় হাত দিয়ে তওবা করে এ ঘোষণা দেন তিনি।
​রাজনীতি ছাড়া ওই নেতার নাম মাহবুব আলম। তিনি ২নং গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সাল থেকে অর্থাৎ গত দুই দশক ধরে বিএনপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন মাহবুব আলম। দলের দুর্দিনে রাজপথে থেকে জেল-জুলুম সহ্য করলেও, সম্প্রতি নিজ দলের কর্মীদের অভ্যন্তরীণ চক্রান্ত ও সহিংসতার শিকার হয়ে তাঁকে জেল খাটতে হয় এবং সবশেষ দল থেকে বহিষ্কার করা হয়।
​ক্ষোভ প্রকাশ করে সাবেক এই নেতা বলেন
​দলের কঠিন সময়ে রক্ত ও শ্রম দিয়েছি। কিন্তু সুদিনে এসে নিজ দলের মানুষেরই চক্রান্তের শিকার হতে হলো। দীর্ঘদিনের ত্যাগের পর এমন প্রতিদান পেয়ে চরম হতাশ। তাই মায়ের সামনে তওবা করে এবং ১ মণ দুধ দিয়ে গোসল করে চিরতরে বিএনপির রাজনীতি থেকে বিদায় নিলাম।”
​ঘটনাটি ঘিরে পুরো শ্রীপুর জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park