1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

খেলাধুলা সুস্থ পরিবেশ জীবনমান উন্নয়নে মাদকদ্রব্য মুক্ত সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখে : আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

নারায়াণগঞ্জ প্রতিনিধিঃ খেলাধুলা সুস্থ পরিবেশ জীবনমান উন্নয়নে মাদকদ্রব্য মুক্ত সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখে। তাই আসুন আমরা সকলে মিলে মিশে সুন্দর একটি সমাজ গঠনে মাদকমুক্ত পরিবেশ তৈরি করি ।

গতকাল রাতে এম সার্কেস ক্রিকেট মেলায় প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম নীট গার্মেন্টস প্রপার্টি লিমিটেড চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউসুফ এসব বলেন।

তিনি আরো বলেন, খেলাধুলা জীবনকে সুন্দর করে কারণ এটি শরীর ও মন উভয়কেই সুস্থ রাখে, মানসিক চাপ কমায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং সামাজিক দক্ষতা ও শৃঙ্খলা শেখায়, যা একটি সুস্থ ও সুখী জীবনযাপনের জন্য অপরিহার্য। এটি শুধু শারীরিক ফিটনেস (হাড়-মাংসপেশি মজবুত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি) নিশ্চিত করে না, বরং মানসিক প্রশান্তি (এন্ডোরফিন হরমোন নিঃসরণ), দলগত কাজ ও নেতৃত্বের গুণাবলী বিকাশেও সাহায্য করে, যা সামগ্রিক জীবনকে ইতিবাচক করে তোলে।

এম সার্কেস ক্রিকেট মেলায় বিজয়ী রিফাত একাদশ ও রানার্সআপ হন এম‌ সার্কেস ব্র্যান্ডেড।

এ সময়, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের মহিলা বিষয়ক সম্পাদিকা লিপি খন্দকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকার , নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সহ-সভাপতি মহসিন উল্লাহ, ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শুক্কু,বিশিষ্ট সমাজসেব মোঃ বাদল, বন্দর উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ ফারুক, আখতারুজ্জামান শিশির‌ প্রমুখ।

অনুষ্ঠানে সৌজন্যে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল হালিম বেপারী, মোঃ আমির হোসেন মোহাম্মদ শাকিল খন্দকার ,মোঃ সোহেল গাজী, মোঃ সাখাওয়াত হোসেন খান, মোঃ মীর অপু, মোঃ কামাল ইঞ্জিনিয়ার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলহাজ্ব মোঃ ইউসুফ খেলাধুলার সুস্থ মান সম্পর্কে বলেন, খেলাধুলা সুস্থ শরীর ও মনের সমন্বয়ে জীবনে আনন্দ ও আগ্রহ বাড়ায়, যা সামগ্রিকভাবে জীবনকে সুন্দর ও অর্থবহ করে তোলে।

স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। বর্তমান সময়ে শহরাঞ্চলে খেলার মাঠ দিনে দিনে কমছে। পর্যাপ্ত মাঠ না থাকা ও মাঠের যথাযথ পরিচর্যার অভাব খেলাধুলা কমিয়ে দিচ্ছে। ফলে বর্তমান প্রজন্ম হচ্ছে শারীরিকভাবে দুর্বল ও মানসিকভাবে বিষণ্ন্ন।

পরিশেষে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলার প্রচার ও উপযুক্ত মাঠের ব্যবস্থা করে বর্তমান প্রজন্মকে সুস্থ সবল ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park