1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কোটচাঁদপুরে সার ঘাটতি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার পঠিত

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে সার মজুত ও বিক্রয় কার্যক্রম পরিদর্শনকালে ১০০ বস্তা ইউরিয়া সারের ঘাটতি পাওয়ায় এক সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি পারলাম এলাকার মেসার্স নওশের আলী ট্রেডার্স নামের সার বিক্রয় প্রতিষ্ঠানে সার মজুত ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মজুত হিসাব অনুযায়ী গুদামে ইউরিয়া সার থাকার কথা থাকলেও বাস্তবে মজুত যাচাই করে ১০০ (একশত) বস্তা ইউরিয়া সার পাওয়া যায়নি।

সারের মজুতের এ ঘাটতি পরিলক্ষিত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শামীম হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলা কৃষি অফিসার মো. জাহিদ হোসেন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জসিম উদ্দীন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(ঠ) ধারার আওতায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সার মজুতের স্বচ্ছতা নিশ্চিত করা, অবৈধভাবে সার গোপন বা মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধ এবং কৃষকদের ন্যায্যমূল্যে নির্বিঘ্নে সার প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় পুলিশের একটি চৌকস দল ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park