
আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৫ই জানুয়ারি) সোমবার বিকালে পৌর শহরের দি পিজন ক্লাব চত্বরে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক।
প্রধান বক্তা ঝিনাইদহ-৩ আসনের বিএনপি দলিও ধানের শীষের প্রার্থী ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আবু বকর বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ আলম মামুন প্রমুখ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবকদল, কৃষকদল,শ্রমিক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানের বিশেষ মোনাজাত পরিচালনা করেন কোটচাঁদপুর ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মহহতামিম মাওলানা নুরুন্নবী আশিকী।