
আব্দুল্লাহ বাশার,কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে নগদ অর্থ জরিমানা করেছে উপজেলা প্রশাসনের সরকারি ভূমি কর্মকর্তা । (১৭ জানুয়ারি ) শনিবার দুপুরে কোটচাঁদপুর পৌর শহরের বলুহর বাসস্টান্ডে এ অভিযান পরিচালনা করেন তিনি।
সে সময় বলুহর বাসস্ট্যান্ড দুধসারা সড়কে মুদি দোকানে তেল বিক্রি করাই দোকান মালিক মো, রোকনুজ্জামানকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ধারা ২০ ভঙ্গে ৯ হাজার ও অত্যাবশ্যকীয় পন্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ধারা ১২ ভঙ্গে ১ হাজার মোট ১০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করা হয়।
বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মো,সোহেল রানা।
এ সময় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন মডেল থানা পুলিশে এস আই মো,ওমর ফারুক সহ পুলিশের একটি চৌকস দল ও উপজেলা প্রশাসনে কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।