1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কোটচাঁদপুরে থেকে পরিত্যক্ত দুটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব ৬

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ২৩২ বার পঠিত

আব্দুল্লাহ বাশার, কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ঝিনাইদহ র‌্যাব ৬।

(১৫ জানুয়ারি) বৃহস্পতিবার ভোররাতে পৌর শহরের সলেমানপুর গ্রামের একটি বাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী ইমরান সিদ্দিকী।
তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় টহল ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সলেমানপুর গ্রামে অভিযান চালানো হয়।
অভিযানকালে একটি বাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ২২ ক্যালিবারের একনলা বন্দুক এবং একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
তবে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা অস্ত্রগুলোর উৎস ও মালিক শনাক্তে তদন্ত চলমান আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা মনে করছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোন পক্ষ নাশকতামুলকত কর্মকান্ড পরিচালনার জন্য অস্ত্র গুলো সংগ্রহক করতে পারেন। তবে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এমন অভিযানে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park