1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কৃষকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে পুষ্পার্ঘ, দোয়া মাহফিল ও শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ বার পঠিত

এ আর সাইফুল ইসলাম,বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে পুষ্পার্ঘ অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠান শেষে জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীরা মাজার প্রাঙ্গণ থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন। পুরো কার্যক্রম সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

এছাড়া আজকের কর্মসূচি কভার করতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও ক্যামেরা ইউনিট উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park