1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লা দেবিদ্বারে কেন্দ্র ঘোষিত পিআর সহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের শান্তিপূর্ণ মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৭ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি: বুধবার (১৫ অক্টোবর ) সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ার কিছু অংশ থেকে মুক্তিযোদ্ধা চত্বর হয়ে দেবিদ্বার সরকারি হসপিটালের সামনে পর্যন্ত এই বিশাল মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে পোস্টার ও ব্যানার হাতে নিয়ে অংশ নেন দলটির হাজারো নেতাকর্মীরা। বাংলাদেশ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর আমীর মু, ফেরদৌস আহাম্মদের সঞ্চালনায়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উঃ জেলা শাখার সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলার জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী জনাব মু সাইফুল ইসলাম শহীদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া ও অধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি রুহুল আমিন খান, পৌর সেক্রেটারি ক্বারি ওয়ালিউল্লাহ এবং মুরাদনগর উপজেলা সেক্রেটারি মাওলানা আমীর হোসেন।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি নুরুল হুদা, মু. শরীফুল ইসলাম সরকার, মু. ওবায়দুল্লাহ মাহমুদ, মাওলানা রুহুল আমিন সরকার, পৌর সহকারী সেক্রেটারি মু. জাকির হোসেন, জনি ফারুক, মু.বিল্লাল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর সভাপতি মু. তমিজ উদ্দীন, উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, মুরাদনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম মুন্সি, যুব বিভাগের সভাপতি জালাল উদ্দীনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ও উপস্থিত বক্তারা বলেন, সরকার যদি গণমানুষের দাবি উপেক্ষা করে গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে আয়োজনের চেষ্টা করে, তাহলে বোঝা যাবে এটি একটি দলের এজেন্ডা বাস্তবায়নের অংশ। সরকার যদি গণমানুষের দাবি উপেক্ষা কর নভেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ তার জবাব দেবে। তাই সরকারকে শান্তিপূর্ণ উপায়ে ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park